বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, জনগণের দীর্ঘদিনের অধিকার ও আকাক্সক্ষার প্রতিফলন ঘটিয়ে জুলাই সনদকে একটি কার্যকর রূপ দিতে হবে। এ সনদ যেন কেবল রাজনৈতিক দলগুলোর কাগজে চুক্তি না হয়ে, জনগণের জনআকাক্সক্ষার প্রতিচ্ছবি হয়- তা নিশ্চিত করতে হবে।
তিনি গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে চট্টগ্রামে অবস্থানরত প্রবাসী জনগণকে নিয়ে আয়োজিত মতবিনিময় ও প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কুমিল্লা-৫ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এডভোকেট ড. মোবারক হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মো. নজরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আবদুল মতিন, অধ্যাপক ড. বি এম মফিজুর রহমান আজহারী। অধ্যাপক আলমগীর সরকার প্রমুখ।
বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা উত্তর জেলা সভাপতি মো. সানাউল্লাহ রাসেল, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, অধ্যাপক আবদুল আউয়াল, মাওলানা মিজানুর রহমান আতিকী, এডভোকেট সাইফুল আলম, অধ্যাপক রফিক ফয়েজী, অধ্যাপক অহিদুর রহমান, মাওলানা মুহাম্মদ ইউনুস মিয়া, মাওলানা রেজাউল করিম, খোন্দকার মো. শাহজালাল, আবু কাউছার আরমান, ছাত্রনেতা আজাদ হোসাইন, মো. জামালী আলম ভূইয়া, হাফেজ মাহফুজুর রহমান, মাজহারুল ইসলাম। জাকির হোসাইন, শহিদুল ইসলাম প্রমুখ। দোয়া ও মুনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি






