প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের উদ্যোগে এলএলবি (অনার্স) ৫৫, ৫৬ ও ৫৭তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের বরণ এবং ৪৫ ও ৪৬তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে ১৬ অক্টোবর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিভাগের চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের অ্যাডজাঙ্কট ডিন প্রফেসর মো. মোরশেদ মাহমুদ খান, সহকারী ডিন তানজিনা আলম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী ও চট্টগ্রাম সিটি করপোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) সোয়েব উদ্দিন খান। উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম রণি ও জনাব মোকাররম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির নবীন শিক্ষার্থীদের বাস্তব জীবনের পরিস্থিতি মোকাবিলা করার ও মানবিক মানুষে পরিণত হওয়ার পরামর্শ দিয়ে বলেন, এজন্য ভালোভাবে অধ্যয়ন করতে হবে ও মানবিকতার চর্চা করতে হবে। প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগ পুরো বাংলাদেশে প্রসিদ্ধি অর্জন করেছে। এটা এই বিভাগের শিক্ষকদের অবদান।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর মো. মোরশেদ মাহমুদ খান বলেন, মানুষকে মানুষ হিসেবে রূপান্তর করার জন্য যা যা দরকার, সবই প্রিমিয়ার বিশ^বিদ্যালয়ে আছে, আছে এই বিশ^বিদ্যালয়ের আইন বিভাগে।
তানজিনা আলম চৌধুরী নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের শুদ্ধ মানুষ হওয়ার আহŸান জানান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী বক্তব্যে বলেন, তোমরা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষায় এই কোড অব কন্ডাক্ট মেনে চলবে। সভাপতির বক্তব্যে আইন বিভাগের চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাস বলেন, আইন শিক্ষা এমন এক ক্ষেত্র, যেখানে জ্ঞানের সঙ্গে নৈতিক চর্চা অপরিহার্য। আমাদের বিভাগ বরাবরই চেষ্টা করছে শিক্ষার্থীদের মধ্যে গবেষণার মনোভাব, যুক্তিবোধ এবং সামাজিক দায়বদ্ধতা জাগিয়ে তুলতে। ইভটিজিং প্রিভেনশন কমিটির কনভেনর ড. মেহের নিগার যৌন হয়রানী প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন। বিভাগের শিক্ষার্থী মো. আসিফ উদ্দিন ও আদিবা তাবাসসুম জয়িতার সঞ্চালনায় অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের পক্ষে ভূমিকা মহাজন, মাইশা হাসনাত ও রেহুমা কামাল এবং বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে নাসিমা আকতার এষা ও সুপংকর বড়ুয়া বক্তব্য দেন। অনুষ্ঠানে আইন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি






