চট্টগ্রাম ক্লাব গেস্ট হাউসে পায়রা বন্দর শিপ হ্যান্ডলিং বার্থ এন্ড টার্মিনাল অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সভা গত ১১ অক্টোবর অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন সভাপতি এম এ বকরের সভাপতিত্বে সভায় পায়রা বন্দরের কার্যক্রমের সার্বিক অগ্রগতি এবং পরিচালনার গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়। সভায় নির্বাচন পরবর্তী অ্যাসোসিয়েশন আয়-ব্যয় হিসাব পর্যালোচনা, নতুন অফিস সংক্রান্ত পরিকল্পনা, জাহাজের সিরিয়াল প্রথা কার্যকরের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, শ্রমিক বিষয়ক সমস্যাদি ও এর সমাধান, পায়রা বন্দরের সার্বিক উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি রফিকুল আনোয়ার বাবু, সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী, সহ সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল আলম, কোষাধ্যক্ষ মো. সারফরাজ নেওয়াজ ফরহাদ। নবগঠিত কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. মশিউল আলম স্বপন, নির্বাচন কমিশনার কাজি মনিরুল ইসলাম, পিএইচপি গ্রæপের ডিরেক্টর পারভেজ আলম, এস আর এস গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক আবু তালেব ছিদ্দিকী সহ অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি






