নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের গণজোয়ার সৃষ্টি করতে হবে

8

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে একটি যুগসন্ধিক্ষণের নির্বাচন। বিগত ষোলো বছরের ফ্যাসিস্ট শাসনামলের গ্লানি মুছে ফেলে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারই হবে আগামী নির্বাচনের লক্ষ্য। এই নির্বাচনে তাদেরকেই বিজয়ী করতে হবে, যারা ফ্যাসিস্ট শাসনামলে এবং বিশেষ করে চব্বিশের জুলাই আন্দোলনে শহিদ হয়েছেন, তাদের স্বপ্নকে ধারণ করবে। সকল বৈষম্য দূর করে একটি ইনসাফসমৃদ্ধ দেশ গঠন করতে পারবে। শ্রমিক-মজুর ও খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করতে পারবে। আর সেই লক্ষ্য পূরণে সবচেয়ে এগিয়ে আছে দাঁড়িপাল্লা প্রতীক। তাই আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে শ্রমিক-জনতার জোয়ার সৃষ্টি করতে হবে। গত ১৬ আগস্ট নগরীর একটি হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম দক্ষিণ জেলার কার্যকরী কমিটির ২য় অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান উপর্যুক্ত কথা বলেন। জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোক্তার হোসাইন সিকদারের সঞ্চালনায় অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের দক্ষিণ জেলার শ্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী, দক্ষিণ জেলার উপদেষ্টা অধ্যাপক মওলানা মুহাম্মাদ নুরুল্লাহ, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসহাক। অধিবেশনে আরও বক্তব্য রখেন শ্রমিক নেতা শফিউল আলম, শরফুল আমিন চৌধুরী, আরিফুল ইসলাম আবিদ, মাষ্টার এনামুল হক, আ ন ম মহিউদ্দিন, আ ন ম শোয়াইব, আবদুস সালাম, মওলানা জোবায়ের আহমদ ও ডাক্তার মুহাম্মদ ইউনুস প্রমুখ। বিজ্ঞপ্তি