হাটহাজারীর ইউপি চেয়ারম্যান নগরে গ্রেপ্তার

2

হাটহাজারী প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদুল আলম সাহেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকালে বন্দর নগরীর ২নং গেইট এলাকার একটি রেস্তোরাঁ থেকে পাঁশলাইশ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। রাত সাড়ে ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেন।
গ্রেপ্তার চেয়ারম্যান শাহেদুল আলম সাহেদ ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ বদিউল আলম হাট এলাকার মনসুর আলী চৌধুরী বাড়ির মোহাম্মদ সোলায়মানের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উল্লেখিত এলাকা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ কয়েকটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।